কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

আমরা ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ বন্ধুত্ব চাই : শামসুজ্জামান দুদু

বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ বন্ধুত্ব চাই। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে, তখন পতিত স্বৈরাচারী হাসিনার জন্য ভারত বিভিন্ন ষড়যন্ত্র করছে। এই অপচেষ্টা এবং ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাগ্রত পার্টি আয়োজিত আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারত সত্যিকারের বন্ধু হিসেবে কাজ করবে এমন প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, তাদের কাছে গণতন্ত্র শেখার কিছু নেই। সেখানে যখন মসজিদ ভাঙা হয়, সেগুলো তখন আলোচনায় আসে না। তিনি বলেন, তারেক রহমান ১৮ বছর দেশে আসতে পারেননি। কিন্তু তিনি দেশের গণঅভ্যুত্থানের স্বপক্ষে অনেক কাজ করেছেন।

বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল খানের সভাপতিত্বে ও মহাসচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন।

বিশেষ অতিথির বক্তব্যে গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে একচুল ছাড় দিতে আমরা রাজি নই। তিনি বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ লোক জীবন দিয়েছেন, এবার প্রয়োজনে ৩ কোটি লোক জীবন দিতে প্রস্তুত।

বক্তব্য রাখেন জাগ্রত পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কোটা সংস্কার রিটকারী, ইনকিলাবের আলোচিত সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য এম এ রহিম, জাভেদ ইকবাল, জামিল হোসেন ও বাদল খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X