কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যুব ক্রিকেট দলকে ছাত্রশিবিরের অভিনন্দন

ছাত্রশিবিরের লোগো ও বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ছবি : সংগৃহীত
ছাত্রশিবিরের লোগো ও বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ছবি : সংগৃহীত

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ অভিনন্দন জানানো হয়।

এতে বলা হয়, অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিনন্দন!

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তবে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে এই স্কোরই যথেষ্ট প্রমাণ করে বাংলাদেশের দুর্দান্ত বোলিং।

৩৫.২ ওভারে ভারতীয় দল অলআউট হয় মাত্র ১৩৯ রানে। ফাইনালে ভারতের হয়ে জয়ের স্বাদ না পাওয়ার এমন ঘটনা যুব এশিয়া কাপে এ প্রথম।

বাংলাদেশের পেস আক্রমণ আজ যেন ছিল অপ্রতিরোধ্য। দ্বিতীয় ওভারে আয়ুশ মাত্রেকে বোল্ড করে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দেন আল ফাহাদ। পঞ্চম ওভারে ১৩ বছর বয়সী বিস্ময়-বালক বৈভব সূর্যবংশীকে ৯ রানে আউট করেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। সেমিফাইনালে দুর্দান্ত ব্যাট করা সূর্যবংশী আজ বেশিক্ষণ টিকতে পারেননি।

পেসার রিজান হাসানও অসাধারণ পারফর্ম করেন, ফিরিয়ে দেন আন্দ্রে সিদ্ধার্থকে। ভারতীয় দলের অধিনায়ক মোহাম্মদ আমান ও কেপি কার্তিকেয়া কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও, পেসার ইকবাল হোসেন ইমনের জোড়া আঘাতে তাদের সেই চেষ্টায় ভাটা পড়ে।

ইমন ২১তম ওভারে দুই বলে কার্তিকেয়া (২১) এবং নিখিল কুমারকে (০) ফিরিয়ে দেন। এরপর আল ফাহাদ ও ইমন মিলে ভারতের ব্যাটিং লাইনআপে একের পর এক আঘাত হানেন।

ভারতের অধিনায়ক মোহাম্মদ আমান শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তবে ৩২তম ওভারে বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিমের অফ স্পিনে বোল্ড হয়ে ফিরে গেলে ভারতের পরাজয় নিশ্চিত হয়ে যায়।

শেষ পর্যন্ত ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ভারত। বাংলাদেশের পেস ও স্পিনের সমন্বয়ে দুর্দান্ত এই জয়ে আরও একবার প্রমাণ হলো, যুব ক্রিকেটে বাংলাদেশ এখন এশিয়ার সেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১০

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১১

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১২

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৩

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৪

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৫

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৬

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৭

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৮

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৯

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

২০
X