কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ ও আহতদের পরিবারের পাশে তারেক রহমান

শহীদ ও আহত পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। ছবি : কালবেলা
শহীদ ও আহত পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। ছবি : কালবেলা

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মানিকগঞ্জ জেলায় শহীদ ও আহত পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রুপসা গ্রামে ৩টি শহীদ ও দুটি আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে এসব পরিবারের কাছে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাদের আর্থিক সহায়তাও করা হয়।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন প্রমুখ।

এ ছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা শারিফুল, মোহান, মিসবাহসহ মানিকগঞ্জ জেলা ও স্থানীয় বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১০

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১১

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১২

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৩

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৪

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৫

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৬

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৭

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৮

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৯

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

২০
X