কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৯:২০ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জিয়া জীবিত থাকলে বঙ্গবন্ধু হত্যায় তার দণ্ড হতো : মেয়র তাপস

জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা
জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা

জিয়াউর রহমান জীবিত থাকলে তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করার জন্য অবশ্যই দণ্ড দেওয়া হতো বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (১২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘মার্চ মাসে রশিদ, ফারুক তাকে (জিয়াউর রহমান) জানিয়েছেন, আমরা রাষ্ট্রপতিকে হত্যা করতে চাচ্ছি। ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ থাকাকালীন সেনানিবাসে ওনার বাসায় গিয়ে অধস্তন কর্মকর্তারা তাকে জানাল, তারা এরকম রাষ্ট্রদ্রোহ কার্যকলাপে লিপ্ত হতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই চলে আসে, উনি তখন কী দায়িত্ব পালন করলেন, কী ব্যবস্থা নিলেন? মার্চ থেকে আগস্ট পর্যন্ত উনি ওনার ঊর্ধ্বতন কারও কাছে এ তথ্য প্রকাশ করেননি। বরং উনি বলেছেন- ইউ গো এহেড। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন অধস্তন কর্মকর্তাকে বলেন- ইউ গো এহেড। সেনা শিষ্টাচারে এটার মানে হলো, ইট ইজ এন অর্ডার।’

তিনি বলেন, ‘১৫ অগাস্ট ঘটনা ঘটানোর পরে যারা সেনাসদরে বাধা দেওয়ার চিন্তা করেছিল বা চেষ্টা করেছিল- রশিদ-ফারুকের নেতৃত্বে তাদের আটক করে নিয়ে গিয়েছিল। তারা নিয়ে গিয়েছিল জিয়াউর রহমানের কাছে। কেন? কারণ উনি তাদের শেল্টার দেবেন। সেটা নিশ্চত ছিল। সেজন্যই তার কাছে গিয়েছিল এবং যারা বাধা দিতে চেষ্টা করেছেন, জিয়াউর রহমান তাদের আটক করেছেন। আর যারা খুন করেছেন তাদের ছেড়ে দিয়েছেন তিনি।’

মেয়র বলেন, ‘এ ঘটনায় যথেষ্ট যে জিয়াউর রহমান ষড়যন্ত্র এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি যদি বঙ্গবন্ধু হত্যা মামলা পরিচালনার সময় জীবিত থাকতেন, তাহলে অবশ্যই তাকে সাজা এবং দণ্ড দেওয়া হতো।’

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মানবতা ভূলুণ্ঠিত ও সংবিধান লঙ্ঘিত হয়েছে বলেও মন্তব্য করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সংবাদ জানানোর পর জিয়া বলেছিল - সো হোয়াট। ভাইস প্রেসিডেন্ট আছে, সংবিধান আছে। কিন্তু আমরা দেখেছি, ভাইস প্রেসিডেন্টকেও ক্ষমতা দেওয়া হয়নি, সংবিধানও বাস্তবায়ন করা হয়নি।’

নতুন করে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে শেখ তাপস বলেন, ‘কথায় কথায় আজকে শুনি, সংবিধান কিছু না। ইচ্ছে করলে ফেলে দিতে পারি, ইচ্ছে করলে ছিঁড়ে ফেলতে পারি, ইচ্ছে করলে পরিবর্তন করতে পারি। যারা এটা বলছেন, এটাই স্বাভাবিক যে তারা এটা বলবেন। কারণ তাদের ইতিহাস তাই বলে। তারা সংবিধানকে ভূলুণ্ঠিত করে, কাটাছেঁড়া করে, সংবিধানকে রঙিন করে ক্ষমতায় গিয়েছিল। বারবার সেভাবেই তারা ক্ষমতায় যেতে অভ্যস্থ। তাদের কাছে সংবিধানের কোনো মূল্য নেই, গণতন্ত্রের কোনো মূল্য নেই।’

ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনসহ সংগঠনটির বিভিন্ন কমিটির সাবেক নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X