কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিচার ব্যবস্থা ঠিক না থাকলে কিছুই ঠিক থাকে না : আমীর খসরু

বাংলাদেশ সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক। ছবি : কালবেলা
বাংলাদেশ সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক। ছবি : কালবেলা

বিগত সরকার বাংলাদেশের বিচার ব্যবস্থার ক্ষতি করেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিচার ব্যবস্থা ঠিক না থাকলে তো দেশের আর বাকি কিছুই ঠিক থাকার কোনো সুযোগ নাই।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সঙ্গে এই বৈঠক হয়। এর নেতৃত্ব দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক শেষে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে জুরিস্টদের (বিচারক) সঠিক বিচার করার, প্রত্যাশা এবং স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে বিচার ব্যবস্থা নিয়ে মূলত আলোচনা হয়েছে। দেশ থেকে যারা যারা পালিয়ে গেছে তাদের ব্যাপারে আলাপ হয়েছে। তাদের কী করে বিচার প্রক্রিয়ায় আনা হয় সে বিষয়েও কথা হয়েছে। কেননা এ বিষয়ে তুরস্কেও চর্চা আছে। আর যারা দেশের মধ্যে আছে এবং সরকারের মধ্যে বিভিন্ন পর্যায়ে ও বিশিষ্ট রাজনীতিবিদ এবং স্বৈরাচারের সঙ্গে একাত্মতা দেখিয়ে এক সঙ্গে কাজ করে এতগুলো মানুষের প্রাণহানি ঘটিয়েছে, গুম-খুন মিথ্যা মামলা এবং পুলিশের কাস্টডিতে নিয়েছে, জেলখানায় নিয়েছে, চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছে। এসবই হয়েছে পরিকল্পিতভাবে। অনেকটা তুরস্কেও এমন হয়েছে। বিশেষ করে এরদোয়ানের ক্ষমতায় আসার পর একটি বিশাল চক্র চক্রান্ত করেছে। আমীর খসরু বলেন, আমাদের বেলায় যারা স্বৈরাচারের সঙ্গে জড়িত ছিল কিছু কিছু জায়গায় তো মিল আছে। ওখানেও (তুরস্ক) অনেক লোক পালিয়ে গেছে। রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তারা পালিয়েছে। তাদের অভিজ্ঞতা এবং আগামীতে বাংলাদেশে এসব আমরা কিভাবে মোকাবিলা করতে পারি এগুলো আলোচনা হয়েছে। যারা পালিয়ে গেছে তাদের ফেরত আনার ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, কী করা উচিত এগুলো সার্বিকভাবে আলোচনা হয়েছে। ওদের (তুরস্ক) সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত থাকবে। কেননা বিচার ব্যবস্থা ঠিক না থাকলে তো দেশের আর বাকি কিছুই ঠিক থাকার কোনো সুযোগ নাই। সেইজন্য আমরা মনে করি বাংলাদেশের বিগত দিনের বিচার ব্যবস্থার যে ক্ষতি করেছে। সেখানে (তুরস্ক) ১২ হাজারের মধ্যে ৪ হাজার বিচারককে বরখাস্ত করা হয়েছে। ১ লাখ ২৫ হাজার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কী করব না করবো সেটা বুঝার বিষয় আছে চিন্তার বিষয় আছে।

বৈঠকে বিএনপির চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি সদস্য তাজভীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম উপস্থিত ছিলেন। তুরস্কের জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলে ছিলেন- ডক্টর রফিক কোরকুসুজ, কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট ও রাসিম আয়তিন, আহমেদ সোরগুন, হুসনু টুনা, রিসাট পেটেকসহ ১৬ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১০

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১১

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১২

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৩

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৪

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৫

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৭

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৮

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৯

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

২০
X