কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সব ভেদাভেদ ভুলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে : এসএম শাহাদাত

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা

পরিবর্তিত পরিস্থিতিতে জাতি-ধর্ম-বর্ণ সব ভেদাভেদ ভুলে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত।

শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এর আগে এসএম শাহাদাত ও মহাসচিব সাইফুল আলমের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় দলটি।

এস এম শাহাদাত বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতার পর যাতে এ দেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা সব রকম প্রচেষ্টা চালায়।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে যারাই প্রাণ বিসর্জন দিয়েছেন, জাতি তাদের যথাযথ সম্মান দিয়ে যাবে শতাব্দীর পর শতাব্দী। আজ আওয়ামী সমর্থিত দল ব্যতিরেকে সকল রাজনৈতিক দল এক হয়েছে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে। জাতি-ধর্ম-বর্ণ সব ভেদাভেদ ভুলে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আমরা আজ দৃঢ়প্রতিজ্ঞ।

শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১০

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১১

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১২

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৪

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৫

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৬

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৭

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৮

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৯

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

২০
X