কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ। ছবি : কালবেলা
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ। ছবি : কালবেলা

বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের প্রান্তিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।

সোমবার (১৬ ডিসেম্বর ) ৫৪তম বিজয় দিবসের কর্মসূচি হিসেবে মোহাম্মদপুরের শহীদ পার্ক টাউন হলে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

মঞ্জুরুল ইসলাম বলেন, ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষের দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালী সকলের উচিত গরিব, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি দেশপ্রেমী সংস্থা। সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত দারিদ্র্যপীড়িত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা-সংকট দূর করে সচ্চলতা-স্বনির্ভরতা ফেরানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। আজকের শীতবস্ত্র বিতরণ আমাদের মানবিক কার্যক্রমেরই অংশ।

জনপদের বিভিন্ন বয়সের শীতার্ত মানুষেরা এসেছিলেন কম্বল গ্রহণ করতে। তাদের একজন কম্বল উপহার গ্রহণকালে বলেন, ‘তোমরা ছাত্র হইয়া আমারে একটা কম্বল দিলা, আল্লাহ তোমগো দানের হাত বাড়ায়া দেন।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এইচ এম সালাহউদ্দিন মাহমুদ, উপস্থিত ছিলেন ছিলেন শাখা সেক্রেটারি হাফেজ আবু তাহের এবং অন্যান্য দায়িত্বশীলরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১০

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১১

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১২

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৩

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৪

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৫

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৬

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৭

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৮

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

২০
X