কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির চেয়ে ভিক্ষাবৃত্তিই উত্তম : সেলিম উদ্দিন

চাঁদাবাজির চেয়ে ভিক্ষাবৃত্তিই উত্তম : সেলিম উদ্দিন
সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সেলাই মেশিন ও  শীতবস্ত্র বিতরণ করেন হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত। ছবি : সংগৃহীত

দেশে দুর্নীতি, অনিয়ম ও লাগামহীন চাঁদাবাজির দিকে ইঙ্গিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মাদ সেলিম উদ্দিন বলেছেন, যারা দেশে রাজনীতির নামে চাঁদাবাজিতে ব্যস্ত; তাদের রাজনীতি ছেড়ে দেওয়ার সময় এসেছে। কারণ চাঁদাবাজির চেয়ে ভিক্ষাবৃত্তিই উত্তম।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর মগবাজারের রমনা মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত এ অনুষ্ঠানের আয়োজন করে।

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, এক শ্রেণির আত্মকেন্দ্রিক ও মূল্যবোধহীন রাজনীতিকের কারণে আমাদের রাজনীতি গণমুখী চরিত্র হারিয়েছে। তারা জনগণের কাছে ভোট নিয়ে নিজেরাই দেশের মালিক-মোক্তার হয়ে যান। তাই রাজনীতির এই অশুভ বৃত্ত থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। তিনি নেতিবাচক রাজনীতির পরিবর্তে দেশে ইতিবাচক রাজনীতির সূচনা করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সেলিম উদ্দিন বলেন, আমাদের দেশের রাজনীতিতে অবক্ষয় এখন প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। ফলে প্রচলিত রাজনীতি চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই রাজনীতি থেকে এদের প্রতিহত করতে না পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। জামায়াত একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে গণমানুষের কল্যাণে নিরলসভভাবে কাজ করে যাচ্ছে। সে ধারাবাহিকতায় আমরা অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, দাতব্য প্রতিষ্ঠানসহ অনেক জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো চুরি বা অনিয়মের অভিযোগ নেই; বরং আমরা নিজেদের অর্জিত পকেটের টাকা খরচ করেই আর্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের দলে দলীয় পদ নিয়ে কোনো মারামারি বা হট্টগোল হয় না, বরং আমাদের সব কর্মতৎপরতা দেশ ও জাতির জন্য নিবেদিত।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে যে, দুনিয়া আমাদের আসল ঠিকানা নয় বরং আখেরাতই আমাদের প্রকৃত গন্তব্য। দুনিয়ার ভালো-মন্দ কাজের ওপর আখেরাতে আমাদের জন্য পুরস্কর বা তিরস্কার হিসাবে জান্নাত-জাহান্নাম নির্ধারিত হবে। আর মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী-রাসুল পাঠিয়েছেন।

তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, বরং দেশের ১৮ কোটি মানুষ আপনাদের সঙ্গে আছেন। তাই কারো মুখের দিকে না তাকিয়ে নির্ভয়ে চাঁদাবাজিসহ দেশের সসব ধরনের অপরাধ প্রবণতা কঠোরহস্তে দমন করতে হবে। আমরা আসন্ন রমজানে বেশি দামে পণ্য কিনতে চাই না। তিনি বাজার নিয়ন্ত্রণে সরকারের প্রতি শূন্য সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানান। অন্যথায় সরকারের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হবে।

থানা আমির ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়াতে হোসাইন এবং মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক, সহকারী অঞ্চল পরিচালক মু. আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন- থানা নায়েবে আমির নূরুল ইসলাম আকন্দ, জামায়াত নেতা মাওলানা গোলাম মাওলা, শামীম হোসাইন ও পেশাজীবী নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১০

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১১

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১২

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৪

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৫

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৮

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

২০
X