কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

খুনিদের আমরা পুনর্বাসন করতে দিতে পারি না : ড. রিপন

‘জুলাই-আন্দোলন ২০২৪ : বৈষম্যহীন আগামীর বাংলাদেশ ও বিএনপি ঘোষিত ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভা। ছবি : কালবেলা
‘জুলাই-আন্দোলন ২০২৪ : বৈষম্যহীন আগামীর বাংলাদেশ ও বিএনপি ঘোষিত ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভা। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, শেখ হাসিনার বিচার হতেই হবে। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এত মানুষ হত্যা করেছে, সে খুনিদের আমরা পুনর্বাসন করতে দিতে পারি না।

শুক্রবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ টুমরো ফোরামের (বিটিএফ) উদ্যোগে ‘জুলাই-আন্দোলন ২০২৪ : বৈষম্যহীন আগামীর বাংলাদেশ ও বিএনপি ঘোষিত ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, জনগণের অধিকার হরণ করেছে, দেশের টাকা লুট এবং সম্পদ বিনষ্ট করেছে- তাদের প্রত্যেককে আমরা বিচারের আওতায় আনব। আসাদুজ্জামান রিপন বলেন, নতুন দল বানানোর জন্য যাদের আকাঙ্ক্ষা আছে, কিন্তু পতিত স্বৈরাচারের লোকজন নিয়ে দল বানাবেন- সেটা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার, পতিত স্বৈরাচারের কোনো সহযোগীকে যদি কোনো রাজনৈতিক দল তাদের নিজ দলে প্রবেশ করায়, তাহলে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

এ ছাড়া তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের নিয়ে যদি কোনো রাজনৈতিক দল করার অভিপ্রায় থাকে, তাদের হুঁশিয়ার করে দিতে চাই- জনগণ আপনাদের বিরুদ্ধে লড়াই করবে।

তিনি আরও বলেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ দিল্লিকে ম্যানেজ করে ক্ষমতায় টিকে ছিল। আওয়ামী লীগ ক্ষমতার উৎস হিসেবে ধরে নিত দিল্লিকে। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু লোকজন বলেছেন, আগে সংস্কার পরে নির্বাচন। বর্তমানে দেশে যে সংকট চলছে, এই সংকট থেকে উত্তরণের উপায় একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। এজন্য দেশে দ্রুত নির্বাচন প্রয়োজন।

বিটিএফের আহ্বায়ক রাজ মাসুদ ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন চৌধুরী পাহিন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১০

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১১

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১২

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৩

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৪

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৫

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৬

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৭

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৮

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৯

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

২০
X