কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা দরকার : মীর সপু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মালখানগর ইউনিয়নে এক অনুষ্ঠানে কথা বলেন মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মালখানগর ইউনিয়নে এক অনুষ্ঠানে কথা বলেন মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা দরকার বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে মালখানগর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মীর সরফত আলী সপু বলেন, আজকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে। আমরা সাধুবাদ জানাই। তবে সব সংস্কার তারা করতে পারবে না। এ জন্য দরকার নির্বাচিত সরকার। আর বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে কী কী সংস্কার করা হবে সেজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রণয়ন করেছেন। আমি বলব সবাই ৩১ দফা সম্পর্কে জানুন এবং বাস্তবায়নে সবার সহযোগিতা করা প্রয়োজন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

অনুষ্ঠানে কাওসার আহমেদ জজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক আলমগীর আলম, নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষ-বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার ও প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X