কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কোকোর প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা বিএনপি পরিবারের 

আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন আমরা বিএনপি পরিবার। ছবি : কালবেলা
আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন আমরা বিএনপি পরিবার। ছবি : কালবেলা

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীতে আরাফাত রহমান কোকোর কবরে সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান। এ সময় তারা কবরের সামনে ফাতিহা পাঠ এবং প্রয়াত কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও ফরহাদ আলী সজীব।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুল বাশার, বনানী থানা যুবদল নেতা মইনুল ইসলাম রনি, বনানী ২০নং ওয়ার্ড যুবদলের সদস্যসচিব ফয়সাল হায়দার, ছাত্রদল নেতা ইমতিয়ার পারভেজ সেতু, শারিফুল ইসলাম, মশিউর রহমান মহান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মেজবাউল আলম, জিল্লুর রহমান, সোয়াইব ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১০

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১২

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৩

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৪

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৫

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৬

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৭

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৮

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৯

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

২০
X