সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কাকরান একাদশ

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। ছবি : কালবেলা
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। ছবি : কালবেলা

‘এসো যুবক মাঠে লড়ি, মাদকমুক্ত দেশ গড়ি’—এই মহৎ প্রতিপাদ্যকে সঙ্গী করে উৎসবমুখর পরিবেশে সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ধামসোনা ইউনিয়নের মাইঝাইল প্রাথমিক বিদ্যালয় মাঠজুড়ে তৈরি হয় উপচে পড়া দর্শকের ভিড় আর উচ্ছ্বাসের ঢেউ। আশেপাশের এলাকা থেকে হাজারো ক্রীড়ামোদী মানুষ জড়ো হন খেলাটি উপভোগ করতে।

ফাইনালে মুখোমুখি হয় বন্ধু মহল একাদশ বনাম কাকরান একাদশ। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনায় ভরপুর ছিল খেলার মাঠ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দলই একটি করে গোল করে সমতায় থাকে। ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয়ের হাসি হাসে কাকরান একাদশ।

গ্যালারি ও মাঠজুড়ে দর্শকদের করতালি, বাঁশি, ঢোল আর উচ্ছ্বাসে পরিবেশ হয়ে ওঠে নিয়ন্ত্রিত উন্মাদনার প্রতিচ্ছবি। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, ‘অনেক দিন পর এমন আকর্ষণীয় খেলা দেখার সুযোগ হলো, যেন পুরো এলাকাই উৎসবে মেতেছে।’

টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মো. আব্দুল্লাহিল কাফি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল মালেক, ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্রীড়াবিদ ও সামাজিক সংগঠনের নেতারা।

বিজয়ী দলকে পুরস্কার তুলে দেওয়ার আগে প্রধান অতিথি মোহাম্মদ আইয়ুব খান তার বক্তব্যে বলেন, ‘আজকের এই মাঠে দাঁড়িয়ে আমি গর্বিত। কারণ খেলাধুলা মানে শুধু প্রতিযোগিতা নয়—এটা সৌহার্দ্য, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষা দেয়। আমাদের তরুণরা যদি মাঠে ফিরে আসে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অসামাজিক কার্যকলাপ নিজ থেকেই সমাজ থেকে হারিয়ে যাবে।’

আয়োজক মহলের প্রশংসা করে তিনি ঘোষণা দেন, ‘আগামীতে আরও বড় পরিসরে মাঠ, ট্রফি ও সুবিধা নিশ্চিত করে এ আয়োজনকে নিয়মিত এবং স্থায়ী করতে আমরা কাজ করবো।’

পুরস্কার গ্রহণের পর বিজয়ী দল ও সমর্থকরা ঢোল, আতশবাজি ও স্লোগানে মাঠজুড়ে সৃষ্টি করে বিজয়ের উচ্ছ্বাস। পরাজিত দলকেও সমান সম্মান জানানো হয়—যা খেলাধুলার প্রকৃত সৌন্দর্যেরই প্রতিফলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১০

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১১

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১২

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৩

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৪

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৫

যুবদল নেতা বহিষ্কার

১৬

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৭

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৮

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৯

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

২০
X