কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশের জনগণ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন : ইসলামী আন্দোলন

পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সভা। ছবি : কালবেলা
পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সভা। ছবি : কালবেলা

গণমাধ্যমে প্রকাশিত ৪ মাসে ৯৪৭ হত্যা, ৮শ ডাকাতি ও ৩০২টি অপহরণের মামলার সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাপ্তাহিক সভায় এ কথা বলেন তিনি।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন দেশে ছিনতাই-চাঁদাবাজিসহ অপরাধ হচ্ছে, অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে, আবার বের হয়ে এসে অপরাধে জড়িত হচ্ছে। পুলিশের কাজ এখনো গতিহীন, তারা উদ্যম হারিয়েছে- এমন সংবাদে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।

তিনি বলেন, অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে এসব জায়গায় ব্যারাকে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারায় নিয়োজিত করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে দেশের মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও কেএম আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা এবিএম জাকারিয়া, আবদুর রহমান, আতিকুর রহমান মুজাহিদ, মুহাম্মদ মকবুল হোসাইন, মুফতি দেলোয়ার হোসেন সাকী, মাওলানা এম হাসিবুল ইসলাম, জিএম রুহুল আমিন, শহিদুল ইসলাম কবির, মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, মানসুর আহমাদ সাকী, শাহ ইফতেখার তারিক, মুহাম্মাদ শহিদুল ইসলাম ও মুফতি মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X