কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ন্যাশনাল পিপলস যুব পার্টির ক্রীড়া সামগ্রী বিতরণ

ন্যাশনাল পিপলস যুব পার্টির উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা
ন্যাশনাল পিপলস যুব পার্টির উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রধান অঙ্গ-সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টির উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নির্দেশনায় এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন বলেন, মাদকমুক্ত সুশৃঙ্খল সমাজ গড়তে ন্যাশনাল পিপলস যুব পার্টি দায়িত্বশীল ভূমিকায় সদা সজাগ রয়েছে, ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি দেশের প্রতিটি রাজনৈতিক দলকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানান।

অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ন্যাশনাল পিপলস যুব পার্টির এই আহ্বায়ক বলেন, দেশের বিদ্যালয়গুলোতে খুব দ্রুত পুস্তক বিতরণ কার্যক্রম সম্পন্ন করুন; তাতে আমাদের কোমলমতি শিশু-কিশোররা ইনশাআল্লাহ মাদকের ভয়ানক থাবা থেকে বেঁচে যাবে। পরে তিনি উপস্থিত শিশু-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস যুব পার্টির সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বাপ্পি, সদস্য মো. আলাউদ্দিন আহমেদ, মো. আল আমিন তালুকদার, মো. মোশারফ হোসেন, মো. শান্ত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X