কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

৩২ নম্বরে ভাঙচুর, কী বলছে ছাত্রদল?

৩২ নম্বরে ভাঙচুর
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে হামলার ঘটনায় জুলাই অভ্যুত্থানের একটি অংশ জড়িত; গণহত্যার জন্য শেখ হাসিনা ক্ষমা না চাওয়ায় মানুষ ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়ে থাকতে পারে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকা কলেজে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

নাছির বলেন, ১৯৭৫ সালে পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের শাসনামল থেকে খালেদা জিয়ার জোট সরকারের সময় পর্যন্তও ধানমন্ডির এ বাড়ি অক্ষত ছিল। কিন্তু জুলাই অভুত্থানে গণহত্যা চালানোর পরও শেখ হাসিনার বক্তব্যে কোনো ধরনের অনুশোচনা নেই। সে কারণে ক্ষুব্ধ জনতা এ হামলা চালায়।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টে দুই হাজারেরও অধিক নিরীহ মানুষ নিহত হয়েছে। তাদের আত্মত্যাগ তখনই পূর্ণতা পাবে যখন গণহত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে এবং সঠিক বিচার হবে।

এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, তারা যেন শেখ হাসিনার উসকানিতে পা না দেয় এবং তার নির্দেশ পালন করা থেকে বিরত থাকে।

উল্লেখ্য, কর্মসূচি পালন শেষে ছাত্রলীগের বিচারের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১০

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১১

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১২

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৩

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৪

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৫

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৭

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৮

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৯

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

২০
X