কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১১:২৭ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এনপিপির দোয়া

রাজধানীর দিলকুশায় এনপিপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
রাজধানীর দিলকুশায় এনপিপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বাদ আসর রাজধানীর দিলকুশায় এনপিপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিলে বেগম জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন এনপিপির ধর্মবিষয়ক সম্পাদক মুফতি রঈসুল ইসলাম রাজীব।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জোটভুক্ত গণদলের চেয়ারম্যান এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস.এম. শাহাদাত, ডেমোক্রেটিক লীগ-ডিএলের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস ও সহ-সভাপতি মো. মাহবুব আলম, এনডিপির মহাসচিব জামিল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মুছা মন্ডল ও ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ সাথী, এনপিপির যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দীন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক তোতা মিয়া, এনডিপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

টানা তিনদিন ধরে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা বলার মতো উন্নতি হয়নি। তবে নতুন করে অবনতিও হয়নি। চিকিৎসক ও বিএনপি নেতারা বলছেন, বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। এই অবস্থায় স্থিতিশীল থাকাটা চিকিৎসকদের ভাষায় ইতিবাচক। কিছুটা উন্নতি হলেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। সে ক্ষেত্রে অবস্থা বুঝে সিঙ্গাপুর কিংবা লন্ডন নেওয়ার পরিকল্পনা রয়েছে পরিবারের। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার সিরোসিস, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১০

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১১

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১২

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৩

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৪

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৫

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৬

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৭

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৮

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৯

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

২০
X