কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা শাহজাহানের শারীরিক অবস্থার উন্নতি

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। ছবি : সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তাকে আজ শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকালে আইসিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আমজাদ চৌধুরী শাহদাত এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত ২৩ জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শাহজাহানের হৃৎপিণ্ডে দুটি বাল্ব প্রতিস্থাপন করা হয়। সিসিইউতে থাকা অবস্থায় তার লাং-এ ইনফেকশন দেখা দিলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

গত ২৪ ডিসেম্বর চিকিৎসার জন্য ব্যাংককে যান সাবেক এমপি শাহজাহান। তার সঙ্গে আছেন তার স্ত্রী ও বড় ছেলে।

আমজাদ চৌধুরী শাহদাত বলেন, আল্লাহর অশেষ রহমতে শুক্রবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের ভেন্টিলেশন সাপোর্ট খুলে দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু হাইপ্লো অক্সিজেন দেওয়া হচ্ছে। আল্লাহ সহায় থাকলে চিকিৎসকরা আশা করছেন, আগামী পরশু (০৯ ফেব্রুয়ারি) তাকে কেবিনে স্থানান্তর করা হবে।

মো. শাহজাহানের পরিবার দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান শাহাদাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X