কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশনের যা করার কথা তা সঠিকভাবেই করছে : নজরুল ইসলাম খান 

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান। ছবি : কালবেলা
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান। ছবি : কালবেলা

আইন অনুযায়ী নির্বাচন কমিশনের যা করার কথা তা সঠিকভাবেই করছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (০৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমানও উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান জানান, কমিশন তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করছে, যার মধ্যে ভোটার তালিকা হালনাগাদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় ৩০ লাখ যোগ্য ভোটার আগে তালিকাভুক্ত হননি, তাদের এবার অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে এর মধ্যে ১৫ লাখ ভোটার মারা যাওয়ায় চূড়ান্ত তালিকায় নতুন করে ১৫ লাখ ভোটার যুক্ত হবে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী সরকার পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বর্তমান বাস্তবতায় রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করেই নির্বাচন কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন মে বা জুনের মধ্যে পুরোপুরি প্রস্তুত থাকলে দ্রুত নির্বাচন আয়োজন করা উচিত। তবে এটি নির্ভর করবে রাজনৈতিক সমঝোতার ওপর। নির্বাচনের তারিখ ঘোষণা করার দায়িত্ব সরকারের। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটি বৈঠক রয়েছে। আমরা সেখানে নির্বাচন নিয়ে আলোচনা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X