কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০২:০৪ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০২:১১ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি কার্যালয় থেকে বের হওয়ার পর ১৫ নেতাকর্মী গ্রেপ্তার : মির্জা আব্বাস

দলীয় কার্যালয়ের সামনে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা
দলীয় কার্যালয়ের সামনে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা

বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পথে ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দলীয় কার্যালয় থেকে যে বের হয়েছে, তাকেই গ্রেপ্তার করা হয়েছে।’ এ পর্যন্ত ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৫ বছর ধরে এই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের পেছনে লেগে আছে। তিনি আরও বলেন, শনিবার শান্তিপূর্ণভাবে বড় একটি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। তাহলে কেনো নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এদের কোনো কাজ নেই। একজনকে তুলে নিয়ে রাস্তায় ছেড়ে দিলেও তো তাদের কিছু লাভ হয়।

দলীয় কার্যালয়ের সামনে ও আশপাশ থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে- এই খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে মির্জা আব্বাস ও গয়েশ্বর রায় কার্যালয়ে আসেন। তারা কেন্দ্রীয় কার্যালয়ে কিছু সময় অবস্থান করেন।

কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা আব্বাস আরও বলেন, এখনও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ের আশপাশে অবস্থান করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১০

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১১

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৩

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৪

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৫

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৮

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১৯

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

২০
X