কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ন্যাশনাল পিপলস যুব পার্টির মতবিনিময় সভা

ন্যাশনাল পিপলস যুব পার্টির মতবিনিময় সভায় বক্তারা। ছবি : কালবেলা
ন্যাশনাল পিপলস যুব পার্টির মতবিনিময় সভায় বক্তারা। ছবি : কালবেলা

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) অঙ্গসংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন বলেন, যুবকদের পরিচ্ছন্ন হতে হবে, দেশে পরিচ্ছন্ন রাজনীতি গড়ে তুলতে হবে। রাজনীতি কারও দাসত্ব করার জন্য নয়, রাজনীতি হলো জনগণের জন্য।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দল একটি পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক। আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দলকে শক্তিশালী করে গড়ে তুলব এবং দেশে পরিচ্ছন্ন রাজনীতি গড়ে তুলব।

তিনি আরও বলেন, যুবকরা হলো একটি দলের, জাতির এবং দেশের মেরুদণ্ড। ন্যাশনাল পিপলস্ যুব পার্টি কাজ করে দেশের জন্য ও দেশের মানুষের কল্যাণের জন্য। আমাদের নৈতিকতা ঠিক রেখে কাজ করতে হবে। নেতা হিসেবে নয়, একজন কর্মী হিসেবে সুশৃঙ্খল দেশ ও জাতির জন্য সেবক হয়ে উঠতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করতে হবে।

এতে আরও বক্তব্য রাখেন- ন্যাশনাল পিপলস যুব পাটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাপ্পি, সদস্য মো. মোশারফ হোসাইন, শান্ত আবুল, আলামিন, জনি আলামিন, ইকবাল হোসাইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১০

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১১

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১২

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৩

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৪

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৫

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৬

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৮

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৯

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

২০
X