কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৪:০০ এএম
অনলাইন সংস্করণ

সকল ক্ষেত্রে সত্য ও মিথ্যার পার্থক্য তুলে ধরতে হবে : লায়ন ফারুক

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : সংগৃহীত
১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : সংগৃহীত

ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে সত্য এবং মিথ্যার পার্থক্য তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

শনিবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে পাথরঘাটা ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

লায়ন ফারুক বলেন, একমাত্র আল্লাহ তায়ালার নাযিলকৃত কোরআনুল কারিমের শিক্ষাই আমাদের জীবনকে সুন্দর করতে পারে। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে সত্য এবং মিথ্যার পার্থক্য তুলে ধরতে হবে। ইহকালে শান্তি ও পরকালে মুক্তির জন্য সিয়াম সাধনার এই রমজান মাসে আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, মাহে রমজান প্রশিক্ষণের মাস। এই মাসে প্রশিক্ষণের মাধ্যমে বাকি ১১টি মাস আমরা যেন ভালোভাবে চলতে পারি, এটি আল্লাহর কাছে একমাত্র চাওয়া।

তিনি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল বল- আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমাদের সমাজের চারপাশে পিছিয়ে পড়া শ্রমজীবী মানুষের জন্য কাজ করতে হবে।

পাথরঘাটা ফাউন্ডেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান শাহিনের সভাপতিত্বে এবং আবু হানিফ তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা ফোরামের সভাপতি ডা. সুলতান আহমেদ। এ ছাড়া আরও বক্তব্য রাখেন, পাথরঘাটা ফাউন্ডেশনের উপদেষ্টা বজলুর রহমান, হাসান নোমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X