বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার অভিযোগ, ১২ দলীয় জোটের বিবৃতি

১২ দলীয় জোটের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
১২ দলীয় জোটের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে বোমা মেরে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১২ দলীয় জোট। শনিবার (০৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানায় জোট।

বিবৃতিতে নেতারা বলেন, ববি হাজ্জাজসহ গত কয়েক দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। আমরা মনে করি এসব হামলা একই সূত্রে গাঁথা এবং নির্বাচন এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার নীল নকশা বাস্তবায়নের প্রচেষ্টা।

নেতারা বলেন, ববি হাজ্জাজসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুর ও খন্দকার লুৎফুর রহমানের ওপর হামলা একই সূত্রে গাঁথা। ফ্যাসিবাদবিরোধী নেতাদের হত্যার চেষ্টা মানে জুলাই আন্দোলনের ওপর আঘাত। এ ব্যাপারে সরকারকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান ১২ দলীয় জোট নেতারা।

তারা বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিবেশী দেশ থেকে গভীর ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা।

নেতারা বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত ও জোরদার করতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই।

বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এমএ মান্নান ও প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপির) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X