কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘ইসরায়েল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে’

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত নাগরিক সমাবেশ। ছবি : কালবেলা
‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত নাগরিক সমাবেশ। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েল নৃশংসতা, বর্বরতা, গণহত্যা চালাচ্ছে। এই ইসরায়েল একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

লায়ন ফারুক রহমান বলেন, জায়নবাদী ইসরায়েল বিশ্বমানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিনে ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বোমা হামলা করে শত শত নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করছে। বাঙালি জাতি, মুসলিম জাতি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে যাদের রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যাশা করি, তারা কার্যকর ভূমিকা না নিয়ে নীরবতা পালন করছে। আমার মনে হয়, এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে এই মানবতার স্বপক্ষে আমাদের দাঁড়াতে হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং লেবার পার্টি বাংলাদেশের দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর উত্তর লেবার পার্টি বাংলাদেশের সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X