ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে ভাসছিল গলা ও পা বাঁধা বৃদ্ধার মরদেহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় পুকুর থেকে খায়রুন নেছার নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার দুই পা ও গলায় ওড়না বাঁধা ছিল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খায়রুন নেছা (৮০) একই এলাকার মৃত জব্বার শেখের স্ত্রী। ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে পুকুরের মাঝখানে একটি মরদেহ ভাসতে দেখেন কয়েকজন। স্থানীয়রা মরদেহটিকে পাড়ে নিয়ে আসলে দেখা যায় খায়রুন নেছার মরদেহ। এ সময় তার গলা ও দুই পা একই ওড়না দিয়ে বাঁধা ছিল। এক চোখ রক্ত ঝরছিল। তার পায়ের স্যান্ডেল ও চলাফেরার লাঠি পুকুরের পাড়েই পড়ে ছিল।

তারা আরও জানান, বৃদ্ধার তিন ছেলে ও এক মেয়ে আছে। তিনি তার মেজো ও ছোট ছেলের কাছে থাকতেন।

বৃদ্ধার মেয়ে মোছা. ফুলজান খাতুন কান্নাকণ্ঠে বলেন, আমার মায়ের একই ওড়না দিয়ে হাত ও গলা বাঁধা ছিল। তার মরদেহ পুকুরের মাঝখানে ভাসতেছিল। এটা কীভাবে সম্ভব হলো? কিছুই বুঝতে পারছি না। আমি সুষ্ঠু তদন্ত চাই।

ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম কালবেলাকে বলেন, বৃদ্ধা খায়রুন নেছার মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তদন্ত চলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১০

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১১

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১২

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৩

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৪

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৫

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৬

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৭

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৮

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৯

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

২০
X