কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রা নির্বিঘ্ন ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস 

ঈদযাত্রা নির্বিঘ্ন ও জানমালের নিরাপত্তা নিশ্চিত সভায় বক্তব্য রাখেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : কালবেলা
ঈদযাত্রা নির্বিঘ্ন ও জানমালের নিরাপত্তা নিশ্চিত সভায় বক্তব্য রাখেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসকের সময় ঈদযাত্রায় জনগণের জীবন অসহনীয় হয়ে পড়েছিল। বিশেষ করে বিভিন্ন এলাকায় পরিবহণ চাঁদাবাজিসহ সমন্বয়হীন ট্র্যাফিক ব্যবস্থার কারণে ভোগান্তিতে পড়ত যাত্রীরা।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতারক চক্র এবং চুরি-ছিনতাই, মলম পার্টির প্রবণতা বেড়ে যায়। তাই জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

বুধবার (১২ মার্চ) বিকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন‍্য আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে করণীয় নির্দেশনা সভায় তিনি এসব কথা বলেন।

এতে বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত কমিশনার সরোয়ার হোসেন, ডিআইজি সুফিয়ান, মালিক সমিতির সাইফুল ইসলাম, আব্দুল বাতেন, শ্রমিক ফেডারেশনের আব্দুর রহিম বক্স প্রমুখ নেতারা।

সভায় এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য মহাখালী, গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া, সদরঘাট, কমলাপুর স্টেশনসহ ঢাকা নগরীর গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ও ইলেকট্রনিক মনিটরিংয়ের আওতায় আনার আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তের কথা সকলকে অবহিত করা হয়। ঈদের আগেই জরুরি ভিত্তিতে ঢাকা নগরীতে সকল বাস টার্মিনাল এই মনিটরিং ব্যবস্থার আওতায় আনা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

সভায় অজ্ঞান পার্টি, মলম পার্টি, টিকেট কালোবাজারি, যাত্রীর মালামাল চুরি, ছিনতাই, সড়ক দুর্ঘটনা এবং চাঁদাবাজ, ডাকাতি, নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়োজিত মালিক, শ্রমিক, পুলিশের প্রতিনিধিদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১০

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১১

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১২

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৩

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৪

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৫

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৬

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৭

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৮

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

২০
X