মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ
এবি পার্টির গণ ইফতারে বক্তারা

অবিলম্বে আছিয়ার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

এবি পার্টির গণইফতারে বক্তব্য রাখছেন লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন। ছবি : কালবেলা
এবি পার্টির গণইফতারে বক্তব্য রাখছেন লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন। ছবি : কালবেলা

আমার বাংলাদেশ (এবি) পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন বলেছেন, আমাদের মধ্যে চিন্তার পরিচ্ছন্নতা থাকলে শিশু আছিয়াকে এই ছোট্ট বয়সে জীবন দিতে হতো না। আমাদের চারপাশে কিছু মানুষের নোংরা মানসিকতা ও পাশবিকতার কারণেই শিশু আছিয়ার সঙ্গে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। অবিলম্বে শিশু আছিয়ার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১৪ মার্চ) এবি পার্টি আয়োজিত চলমান গণইফতারের ১৩তম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহকারী শিক্ষা সম্পাদক ফয়সাল মনিরের সঞ্চালনায় ইফতারে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, বারকাজ নাসির আহমদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, পল্টন থানা আহ্বায়ক আবদুল কাদের মুন্সী, ঢাবি ছাত্রপক্ষের নেতা আসিফ হাসান ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল হেলাল আরও বলেন, আমরা বিগত স্বৈরাচার হাসিনাকে হটিয়েছি ছাত্র-জনতার নেতৃত্বে। গত জুলাই গণঅভ্যুত্থানে রিকশাওয়ালারা নায়কোচিত ভূমিকা পালন করেছেন। ওই কঠিন সময়ে যখন অ্যাম্বুলেন্স রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আমাদের রিকশাওয়ালা ভাইয়েরাই বিকল্প অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছেন। আপনারাই এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিলেন। এবি পার্টি আপনাদের নিয়েই একটি বৈষম্যবিহীন রাষ্ট্র গঠন করতে চায়।

ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নেতা তোফাজ্জল হোসেন রমিজ, কেফায়েত হোসেন তানভীর, আমানুল্লাহ সরকার রাসেল, আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, মশিউর রহমান মিলু, আবু বক্কর সিদ্দিক ও রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, যাত্রাবাড়ী থানা আহ্বায়ক আরিফ সুলতানসহ কেন্দ্রীয়, মহানগরী, যুব পার্টি ও ছাত্রপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১০

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১১

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১২

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৩

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৪

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৬

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৭

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৮

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৯

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

২০
X