কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বামদের মিথ্যাচার নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিবৃতি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

সম্প্রতি একটি মহল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১৪ মার্চ) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মাদ খাইরুল কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

১২ মার্চ ময়মনসিংহে গণতান্ত্রিক বাম জোটের মিছিলে হামলার ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে জড়িয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় নেতাদের মিথ্যাচারের প্রতিবাদে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক ছাত্র সংগঠন, যা শান্তিপূর্ণ কর্মসূচি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নে কাজ করে আসছে।

সংগঠনটির নেতারা বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কখনো কোনো বিশৃঙ্খলা, সহিংসতা বা অন্যায় কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। ময়মনসিংহে বামদের মিছিলে হামলার ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নেতাকর্মী জড়িত ছিলেন না। কোনো স্বার্থান্বেষী মহল সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করছে, যা চরম অনাকাঙ্ক্ষিত। অনতিবিলম্বে মিথ্যা অভিযোগ সম্পর্কে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তাদের অবস্থান পরিষ্কার না করলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই ঔদ্ধতপূর্ণ আচরণকে আইনি প্রক্রিয়া ও রাজনৈতিকভাবে মোকাবেলা করতে বাধ্য হবে।

নেতারা আরও বলেন, আমরা সংশ্লিষ্ট মহলকে আহ্বান জানাই, তারা যেন ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার বন্ধ করে। পাশাপাশি, গণমাধ্যমের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন তথ্যের সত্যতা যাচাই করেই তা প্রচার করেন।

আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দৃঢ় কণ্ঠে জানাতে চাই, অন্যায়, মিথ্যাচার ও মব জাস্টিসের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিস্কার। কারও প্রতি বিচারিক প্রক্রিয়ার বাইরে গিয়ে হামলা আমরা কোনভাবেই সমর্থন করি না। আমরা সব অন্যায়ের বিচারিক সমাধান কামনা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X