কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে : প্রিন্স

হালুয়াঘাট যুব ব্যবসায়ী ফাউন্ডেশন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
হালুয়াঘাট যুব ব্যবসায়ী ফাউন্ডেশন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশে সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতে তাদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে হবে। নিখাদ ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট মধ্য বাজার জামে মসজিদে হালুয়াঘাট যুব ব্যবসায়ী ফাউন্ডেশন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রিন্স বলেন, ফ্যাসিবাদের পতনের পর গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত সময়ে সকলকে ধৈর্য, সাহসিকতা ও শান্তিপূর্ণ অবস্থান দিয়ে নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, অবহেলিত হালুয়াঘাটকে আলোকিত জনপদে পরিণত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা একান্তভাবে কাম্য ।

ইফতারপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন যুব ব্যবসায়ী ফাউন্ডেশনের সভাপতি তাজিকুল ইসলাম। এ সময় হালুয়াঘাটের যুব ব্যবসায়ী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১১

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১২

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৪

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৫

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৬

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৭

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

২০
X