কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি জনগণের জন্য রাজনীতি করে : আমিনুল হক

দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আমিনুল হক। ছবি : কালবেলা
দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে জনগণের জন্য।

তিনি বলেন, বিএনপির রাজনীতি যে জনগণের জন্য; এ বার্তা সারা দেশের মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদ মাঠে দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদারের বাবা মরহুম শাজাহান তালুকদারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয়নি। স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এ অঙ্গীকার নিয়েই আমাদের আগাতে হবে।

আমিনুল বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। স্বৈরাচার আওয়ামী সরকার বিগত ১৫ বছর ধরে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই ধ্বংসস্তূপ হওয়া সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পরিপূর্ণ সংস্কার হবে।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন আফাজ, মহানগর সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, মহানগর সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু।

দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু, মতিউর রহমান মতি, কামরুল হাসান আকরাম, দেওয়ান মো. নাজিম উদ্দীন, মিন্নত আলী, আব্দুস সালাম, শাহজালাল, আনোয়ার হোসেন জমিদার, শাহাজাহান আলী, দেলোয়ার হোসেন সবুজ, উত্তরা পূর্ব থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আমিনুল হক।

বিমানবন্দর থানা বিএনপি আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তারেক যুগ্ম আহ্বায়ক মন্জুর হোসেন পাটোয়ারী, দক্ষিণখান থানাধীন ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আল আমিন সরকার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল, ৪৮ নম্বর ওয়ার্ড সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না।

৫০ নম্বর ওয়ার্ডের সভাপতি সালাউদ্দিন খান লিটন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, থানা আহ্বায়ক কমিটির সদস্য সেলিম রেজা, হারুনুর রশিদ ভুট্টো, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এসএ খোকন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X