কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার বোনকে তালাক দেওয়ায় ৮ মামলার আসামি রাশেদুল

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

বিএনপি নেতা আকতারুল আলম মাস্টারের বোন ফারজানা আক্তারকে তালাক দেওয়ায় ৮ মামলার আসামি হয়েছেন রাশেদুল হাসান। একের পর এক মামলায় রাশেদুলের জীবন এখন বিপর্যস্ত।

জানা যায়, ফারজানা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় স্থানীয় রাশেদুল হাসানের। এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। তবে বনিবনা না হওয়ায় এক সময় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। আক্তার মাস্টারের বোনকে তালাক দেওয়ার পরই রাশেদুলের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। একের পর এক মামলায় রাশেদুলের জীবন এখন বিপর্যস্ত। ক্ষমতার পটপরিবর্তনের আগে অন্তত ৫টি মিথ্যা ও হয়রানিমূলক মামলায় অভিযোগের সত্যতা না পাওয়ায় অব্যাহতি পেয়েছেন। কিন্তু ৫ আগস্টের পর নতুন করে আবার শুরু হয়েছে হয়রানি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের সহিংসতার ঘটনায় দায়ের হওয়া অন্তত দুটি হত্যা মামলাসহ ৩টি মামলায় আসামি করা হয়েছে রাশেদুলকে। একের পর এক মামলায় রাশেদুল এখন এলাকাছাড়া। আর এই সুযোগে রাশেদুলের ৬ তলা বাড়ি, বাড়ির পাশের ৭০ শতাংশ কৃষিজমিসহ সব জমিজমা সম্পত্তি দখল করে নিয়েছেন বিএনপি নেতা আক্তার মাস্টার ও তার লোকজন।

খোঁজ নিয়ে জানা যায়, আক্তার মাস্টারের বোন ফারজানা স্থানীয় টেংরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তবে রাশেদুলের সঙ্গে ছাড়াছাড়ি হলে ফারজানা দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিত থাকায় তখন স্কুলের প্রধান শিক্ষক ওমর ফারুক সেটি শিক্ষা অফিসকে জানিয়ে চিঠি লিখেছিলেন। এরপর ফারজানাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর জের ধরে ৫ আগস্টের পরে প্রধান শিক্ষক ওমর ফারুক এবং ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধেও দেওয়া হয়েছে হত্যা মামলা।

জানতে চাইলে আত্মগোপনে থাকা রাশেদুল ইসলাম মোবাইল ফোনে কালবেলাকে বলেন, স্ত্রীকে তালাক দেওয়ার পর আমার বিরুদ্ধে ৫টি হয়রানিমূলক মামলা করেছে তারা। সব মামলায়ই আমি খালাস পেয়ছি। ৫ আগস্টের পরে নতুন করে আরও দুটি হত্যা মামলাসহ ৩টি মামলায় আসামি করা হয়েছে আমাকে। ওইসব মামলার কারণে আমি আত্মগোপনে আছি।

তিনি বলেন, আর ওইদিকে আকতার মাস্টারের লোকজন আমার ৬ তলা বাড়ি, কৃষিজমিসহ সব সম্পত্তি দখল করে নিয়ে গেছে। আমার মা আমার বাড়িতে থাকতে পারছেন না। আমার দুটি মেয়ে, তাদেরও আমার কাছ থেকে নিয়ে গেছে। তাদের এক ভাই পুলিশে চাকরি করে, সে এখন ঢাকার একটি থানার ওসি। তার প্রভাবের কারণে আমরা পুলিশি কোনো সহায়তাও পাই না।

আকতার মাস্টারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ওসি মো. জয়নুল আবেদীন কালবেলাকে বলেন, এসব অভিযোগ সঠিক নয়। আকতার বা তার পরিবারের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আর সব মামলার বাদীই পাবলিক। তাদের আমি চিনিও না। আমি আসার পরে মাত্র দুটি মামলা হয়েছে। বেশিরভাগ মামলা কোর্টে হয়েছে। যারা বাদী তারাই আসামি করেছে। আমি এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। আকতার মাস্টার এলাকার বিএনপি নেতা হিসেবে তাকে আমি চিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা আকতার মাস্টার কালবেলাকে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি বা আমার কোনো লোকজন এসব ঘটনার সঙ্গে জড়িত নই।

উল্লেখ্য, আকতারুল আলম মাস্টার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১০

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১২

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৩

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৪

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৫

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৬

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৭

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৮

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৯

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

২০
X