কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জাগপার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

ব্যারিস্টার তাসমিয়া প্রধান। ছবি : কালবেলা
ব্যারিস্টার তাসমিয়া প্রধান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

নিবন্ধন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে জাগপার পক্ষে শুনানি করেন দলটির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইয়াছিন খান। এ সময় আদালতে উপস্থিত ছিলেন জাগপার সহসভাপতি রাশেদ প্রধান। এই রায়ের ফলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নিবন্ধন ফিরে পেল বলে জানান দলটির আইনজীবীরা।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ১৯৮০ সালের ৬ এপ্রিল শফিউল আলম প্রধান এর নেতৃত্বে যাত্রা শুরু করে। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী ২০০৮ সালের ২০ নভেম্বর জাগপা নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করে। একযুগেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পর ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জাগপার নিবন্ধন বাতিল করে। প্রায় ৪ বছর ২ মাস পরে জাগপা নিবন্ধন ফিরে পেল।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, মহান রাব্বুল আল আমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি। দেশ ও জনগণের প্রয়োজনে জাগপার সংগ্রাম চলবে।

তিনি আরও বলেন, জাগপার নিবন্ধন বাতিলের ২০২১ সালের ইসির সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে জাগপাকে ইতোপূর্বে ইসির দেওয়া নিবন্ধন বহাল থাকছে।

জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, নিবন্ধন বাতিলের পক্ষে তৎকালীন ইসি কাগজে-কলমে যেই কারণই দেখাক না কেন, মূল কারণ ছিল জাগপার রাজনীতি, আধিপত্যবাদ এবং আগ্রাসনবিরোধী অবস্থান। তাই ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশনায় জাগপার নিবন্ধন বাতিল করা হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আগ্রাসনমুক্ত বাংলাদেশে সত্যের জয় হয়েছে। শ্রদ্ধাভরে স্মরণ করছি, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের এবং লড়াকু সৈনিকদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং জাগপা তার রাজনৈতিক অধিকার নিবন্ধন ফিরে পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X