কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশপ্রেমিক সেনাবাহিনী সম্পর্কে পক্ষপাতদুষ্ট মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোহা. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ বিবৃতিতে বলেন, তারা গভীর উদ্বেগের সঙ্গে কয়েক দিন ধরে লক্ষ করছেন যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্রবাহিনীর বিরুদ্ধে বিশেষ করে সেনাবাহিনীপ্রধানের বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করে তাকেসহ সমগ্র সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্রবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের নিরপেক্ষ সশস্ত্রবাহিনীকে বিতর্কিত করার যে কোনো অপপ্রয়াসের বিরুদ্ধে গণতন্ত্রী পার্টি।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী সশস্ত্রবাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে গণতন্ত্রী পার্টি দেশের বুদ্ধিজীবী, পেশাজীবী শ্রমিক, কৃষক, ছাত্র-জনতা সর্বোপরি বীর মুক্তিযোদ্ধাসহ দেশের সব দেশপ্রেমিক রাজনৈতিক দল ও শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১০

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১১

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১২

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৩

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৪

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৫

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৬

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৭

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৮

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৯

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

২০
X