কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘আর যেন কোন মায়ের বুক খালি না হয়’

মিরপুরে শহীদ পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এনসিপির প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত
মিরপুরে শহীদ পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এনসিপির প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, ‘আর যেন কোন মায়ের বুক খালি না হয়’। মিরপুরে জুলাই শহীদ পরিবারের সদস্যদের বাসায় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ছয়জন শহীদ পরিবারের বাসায় শুভেচ্ছা বিনিময় করে এনসিপির প্রতিনিধিদল। এসময় প্রতিনিধি দল শহীদ পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ খবর ও ঈদ উপহার পৌঁছে দেন।

মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ের শহীদ মমিন ইসলাম, শহীদ দেলোয়ার হোসেন, দুয়ারিপাড়ার শহীদ বাবুল আক্তার, রুপনগরের শহীদ সাকিব ও মিরপুর ৬ এর বাসা শহীদ মিরাজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

শহীদ মিরাজের মা এসময় কান্নায় ভেঙে পড়েন বলেন, আর কোন মায়ের বুক যেন খালি না হয়, সন্তান যার হারায় সেই বুঝে এর কষ্ট, পুরো রমজানে রাতে আমি ঘুমাতে পারিনি, সামনে আট কেউ যেন হাসিনার মত এরকম মানুষ না মারে, প্রয়োজনে আমারা মায়েরা সামনে যাব তবুও সন্তানদের হারাতে চাই না।

রুপনগরের শহীদ সাকিবের বোন বলেন, আপনাদের আমার মা দেখলে ভালো হতো, আমার মা স্বাভাবিক হতে পারছেন না, গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙগা উপজেলায় নিজ বাড়িতে সারাক্ষণ সাকিব বলে ডাকাডাকি করেন, স্বাভাবিক থাকতে পারছেন না।

ইস্টার্ন হাউজিংয়ে ভাড়া বাসায় থাকেন শহীদ দেলোয়ারের পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন তিনি। তিনি শহীদ হওয়ায় ছোট তিন সন্তান নিয়ে বিপাকে আছে পরিবারটি। সন্তানদের পড়াশোনা, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পরিবার। শহীদ দেলোয়ারের স্ত্রী বলেন আমার প্রতিবেশী সন্তানদের বাবা বলে ডাকতে দেখলে আমার সন্তানরা বাসায় এসে মন খারাপ করে।

দুয়ারিপাড়ার শহীদ বাবুল আক্তারের পরিবারও অসহায় জীবন কাটাচ্ছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম হওয়ায় এখন পরিবারটি আর্থিক সংকটে পড়ছে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেকহোল্ডার হলো শহীদরা। তারা জীবন উৎসর্গ করে খুনি হাসিনাকে পালাতে বাধ্য করেছে। সরকারকে অতিদ্রুত শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার করতে হবে। আমরা শহীদদের জন্য দোয়া করি। মিরপুরের প্রতিটি থানায় পল্লবী, রুপনগর, শাহ আলী, দারুসসালাম, মিরপুর মডেলে শহীদ ও আহত পরিবারের জন্য দোয়া অনুষ্ঠান হয়েছে। এখন আমরা সরাসরি তাদের বাসায় গিয়ে সার্বিক খোঁজ খবর নিচ্ছি।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান নাঈম, বিভিন্ন থানা প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থানা প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X