কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে সংশোধিত ওয়াক্ফ বিল পাসে খেলাফত মজলিসের প্রতিক্রিয়া

খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত
খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত

সম্প্রতি ভারতের লোকসভায় ওয়াক্ফ সংশোধনী বিল-২০২৪ পাশ করে মুসলমানদের মালিকানার ভূ-সম্পত্তি দখলের চক্রান্তের তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস।

শুক্রবার (০৪ এপ্রিল) এক বিবৃতিতে এ নিন্দা জানায় দলটি।

বিবৃতিতে দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ভারতে মুসলমানদের দান করা শত শত কোটি ডলার মূল্যের ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ও বহু বছরের পুরোনো পরিচালনা পদ্ধতি সংশোধনে আনা একটি বিল সম্প্রতি লোকসভায় পাস হয়েছে। নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের গঠনতন্ত্র পরিবর্তন, অমুসলিমদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা, কোন সম্পত্তি ওয়াকফ বলে বিবেচিত হবে, কোনটা হবে না সরকারকে তা নির্ধারণের এখতিয়ার দেওয়ার কথা বলা হয়েছে। অথচ আল্লাহর জন্য উৎসর্গকৃত এই সম্পদগুলোর পরিচালনা ও ভোগের একমাত্র হকদার মুসলিম জনগোষ্ঠী।

তারা বলেন, এই বিলের উদ্দেশ্যই হচ্ছে ওয়াকফ আইনকে দুর্বল করে দেওয়া এবং ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত ও ধ্বংসের পথ প্রশস্ত করা। এর মাধ্যমে মুসলমানদের মর্যাদাহানি করবে ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করবে। এটা মুসলমানদের ধর্মীয় স্বকীয়তা তথা ইসলাম ধর্মের উপরও প্রচণ্ড আঘাত। আমরা ভারত সরকারকে এই সংশোধনী বিলটি অবিলম্বে বাতিলের আহ্বান জানাই।

উল্লেখ্য, ভারতের ওয়াকফ বোর্ডগুলোর অধীনে ৯ লাখ ৪০ হাজার একর জমি রয়েছে, যা ৬-৭শ বছর আগে থেকে মুসলমানদের জন্য ওয়াকফকৃত। এসবের যথাযথ কাগজপত্র খুঁজে পাওয়া এখন দুষ্কর। কোনো কোনো সম্পত্তি মৌখিকভাবেই আল্লাহর জন্য ওয়াক্ফ করা হয়েছিল। এখন বিজেপি সরকার এই দুর্বলতার সুযোগ নিয়ে সম্পত্তিগুলো কুক্ষিগত করবে। হতদরিদ্র মুসলমানদের এই বিশাল ভূ-সম্পত্তি হাতিয়ে নিয়ে করপোরেট ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X