কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

আরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন

কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা। ছবি : কালবেলা
কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোটো ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আর নেই।

রোববার (০৬ এপ্রিল) ভোর রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

মৃত্যুকালে মরহুমা এসইউএফ মুকরেমা রেজার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি মৃত্যুকালে ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। যিনি বেশকিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

নজরুল ইসলাম আজাদ জানান, আজ রোববার বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

উল্লেখ্য যে, মায়ের অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে গত ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। শর্মিলা রহমান সিঁথির পিতা প্রয়াত এমএইচ হাসান রাজা।

দেশে ফেরার পর থেকেই পরিবারের অন্য সদস্যদের নিয়ে মায়ের সেবায় নিয়োজিত ছিলেন সিঁথি। এদিকে এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X