কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি ও হেফাজতের বৈঠক, আ.লীগের বিচারে ঐকমত্য

এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সঙ্গে হেফাজতে ইসলামের বৈঠক। ছবি : সংগৃহীত
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সঙ্গে হেফাজতে ইসলামের বৈঠক। ছবি : সংগৃহীত

গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার, বিচার না হওয়া পর্যন্ত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিষয়ে ঐকমত্য হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বুধবার (০৯ এপ্রিল) সকাল ১১টায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে জাতীয় নাগরিক পার্টির সাথে নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা এনসিপির অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। মতবিনিময়ে দেশে গণহত্যা, সন্ত্রাস ও মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মামলা মোকদ্দমা প্রত্যাহার নিয়ে আলোচনা হয়।

মতবিনিময়ে আওয়ামী লীগের বিচারসহ কয়েকটি বিষয়ে একমত হন হেফাজত ও এনসিপি। হেফাজতের দাবি হলো, সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং বহুত্ববাদ বাদ দিতে হবে। গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে। নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। এছাড়া মতবিনিময়ে সমসাময়িক রাজনৈতিক ও চলমান সংস্কার বিষয়ে আলোচনা হয়। ফ্যাসিবাদের সময়ে হেফাজতে ইসলাম ও অন্যান্য দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগের মিথ্যা হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তি বিষয়ে একমত পোষণ করেন। সংস্কার নিয়ে পারস্পরিক প্রস্তাবনাগুলো উত্থাপন করা হয়।

মতবিনিময়ে হেফাজতের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমির ড. আহমেদ আব্দুল কাদের, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা আহমেদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব, মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দীন মাহদী, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সারজিস আলম, সংগঠক মাওলানা সানাউল্লাহ খান, সংগঠক রফিকুল ইসলাম আইনি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X