কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কর্মসূচি থাকলেও ফাঁকা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ। ছবি : কালবেলা
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ। ছবি : কালবেলা

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে শুক্রবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ও মিছিলের ডাক দিয়েছিল জাতীয় পার্টি। কিন্তু সাড়ে ৩টা বাজলেও হাতেগোনা কয়েকজন নেতাকর্মী ছাড়া প্রায় শূন্য কেন্দ্রীয় কার্যালয়। এ যেন কর্মী সংকটের চিত্র ফুটে উঠেছে জাতীয় পার্টির।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে দলটির চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই কর্মসূচির ডাক দেন।

সরেজমিনে দেখা যায়, সাড়ে ৩টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও ৩টা ৫৫ মিনিটে ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী নিয়েই সমাবেশ শুরু হয়। দলটির চেয়ারম্যান কেন্দ্রীয় কার্যালয়ে সাড়ে ৩টায় এলেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল খুবই সীমিত।

সমাবেশে জিএম কাদের বলেন, আমরা ইজরায়েলের হামলার প্রতিবাদ জানাচ্ছি। আমরা শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি ঐক্য হওয়ার। আমরা ফিলিস্তিনিদের পাশে আছি এবং সবসময় পাশে থাকতে চাই।

তিনি বলেন, যেভাবে মুসলিমদের ওপর অত্যাচার করা হচ্ছে তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে আমরা কেন প্রতিবাদ করব না। আমরা কি মানুষ থেকে পশু হয়ে গেছি? আমাদের মনুষ্যত্ব কি নষ্ট হয়ে গেছে? আমাদের সবাইকে দাঁড়াতে হবে তাদের পাশে। এ সময় তিনি সব মুসলিম দেশকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সমাপনী বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল করে দলটি। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিজয় নগর দিয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১০

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১১

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১২

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৩

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৪

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৫

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৬

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৭

‘যারা এখন গণভোটকে সংবিধানবিরোধী বলেন তারাও হ্যাঁ ভোট দিয়েছিলেন’

১৮

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৯

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

২০
X