কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি জনগণের মুক্তির পথ জনগণের মৈত্রী : সাকি

বক্তব্য রাখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত

সারা পৃথিবীর জনগণের মৈত্রীই ফিলিস্তিনি জনগণের মুক্তির পথ তৈরি করতে পারে বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘গাজা ও রাফার মজলুম ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ইসরায়েলের জায়নবাদী প্রকল্প এক ভয়ঙ্কর ফ্যাসিবাদী প্রকল্প। বছরের পর বছর ধরে তারা ফিলিস্তিনের জনগণের ওপর যে নারকীয় হত্যাযজ্ঞ, নিপীড়ন, দখলদারিত্ব চালিয়ে আসছে তা মানব জাতির জন্য এক কলঙ্ক। বিশ্বের সব বিবেকবান মানুষের আজ ঐক্য গড়ে তুলতে হবে ফিলিস্তিনি জনগণের পক্ষে।

তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি শুধু আমাদের বাংলাদেশের নন সারা দুনিয়ার শান্তিকামী মানুষের প্রতিনিধি হিসেবে বিশ্বের দরবারে এই নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে পদক্ষেপ নিন, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের পক্ষে সোচ্চার হোন।

দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘বিশ্বের যত নিপীড়িত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে নিপীড়িত হচ্ছে ফিলিস্তিনি জনগণ। অথচ তাদের এই নিপীড়ন দেখেও না দেখার ভান করে তথাকথিত বিশ্ব বিবেক। জাতিসংঘের ভেটো ক্ষমতা প্রয়োগ করে বারবার ইসরাইলের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা আটকানো হয়েছে। এই অগণতান্ত্রিক ভেটো ক্ষমতা বাতিল করতে হবে। আজ একদিকে সারা দুনিয়ার বিবেকবান মানুষ ফিলিস্তিনি জনগণের পক্ষে সোচ্চার, অন্যদিকে ট্রাম্প-নেতানিয়াহু জুটি গাজা ও রাফায় গণহত্যা চালিয়ে সেখানে প্রমোদ নগরী তৈরির স্বপ্ন দেখছে। এই নব্য ফ্যাসিবাদীদের বিরুদ্ধে আজ দুনিয়ার শান্তিকামী বিবেকবান গণতন্ত্রকামী মানুষের ঐক্য গড়ে তুলতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন- গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, জুলহাসনাইন বাবু, তরিকুল সুজন, কেন্দ্রীয় সদস্য অঞ্জন দাস, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আলীফ দেওয়ান, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মাহবুব রতন ও নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিত চন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন- কৃষক-মজুর সংহতির সাধারণ সম্পাদক আলিমুল কবীর, গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী, যুব ফেডারেশনের আহ্বায়ক উৎসব মোসাদ্দেকসহ গণসংহতি আন্দোলনের ঢাকা জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X