কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘জি এম কাদের অচিরেই তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন’

গোলাম মোহাম্মদ কাদের ও কাজী মো. মামুনুর রশিদ। ছবি : সংগৃহীত
গোলাম মোহাম্মদ কাদের ও কাজী মো. মামুনুর রশিদ। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের অচিরেই তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন বলে মন্তব্য করেছেন দলটির আরেকাংশের মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ।

শনিবার (১২ এপ্রিল) রাতে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে দেশব্যাপী দলীয় সব নেতাকর্মীকে আস্থার সঙ্গে এরশাদের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কাজী মো. মামুনুর রশিদ।

তিনি বলেন, ‘দীর্ঘদিন থেকে নেতৃত্বের দুর্বলতার কারণে দলীয় নেতাকর্মীদের মনোবলে চিড় ধরেছে। স্বঘোষিত চেয়ারম্যান জি এম কাদেরের স্বজনপ্রীতি, অর্থলিপ্সা, সংগঠন ও দেশবিরোধী সিদ্ধান্তে সবাই বিক্ষুব্ধ। এ অবস্থায় কেন্দ্রীয়সহ বিভিন্ন জেলা-উপজেলার নেতারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করছেন।’

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘দলের দায়িত্ব গ্রহণের পর জি এম কাদের নেতাদের অবমূল্যায়নের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। সবার সিদ্ধান্তের বাইরে গিয়ে ২৪-এর জাতীয় নির্বাচনে অংশগ্রহণ কেউ মেনে নিতে পারেনি।’

বিবৃতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে কাজী মামুন বলেন, ‘ইনশাআল্লাহ অচিরেই জি এম কাদের তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন। আমরা ঐক্যবদ্ধভাবে সারা দেশে দলকে সংগঠিত করে পল্লিবন্ধু এরশাদের নতুন বাংলাদেশ গড়ে তুলব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১০

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১১

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১২

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৩

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৪

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৫

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৬

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৭

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৮

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৯

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

২০
X