কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৯:০৩ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বিএনপির ‘কালো পতাকা গণমিছিল’ আজ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (২৫ আগস্ট) ঢাকায় ‘কালো পতাকা গণমিছিল’ করবে বিএনপিসহ সমমনা জোটগুলো।

এ ছাড়া আগামীকাল শনিবার (২৬ আগস্ট) ঢাকার বাইরে সব মহানগরে এই কালো পতাকা গণমিছিল হবে।

ঢাকায় মহানগর বিএনপির উদ্যোগে কালো পতাকার গণমিছিল হবে দুইটি। একটি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মপুর বাস বাসস্ট্যান্ড এবং অন্যটি মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে দয়াগঞ্জ পর্যন্ত। দুই মহানগরের কর্মসূচিই বিকেল ৩টায় শুরু হবে।

মহানগর দক্ষিণের কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং উত্তরের কর্মসূচিতে স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি থাকবেন।

এ ছাড়া শুক্রবার বিকেল ৪টায় গণতন্ত্র মঞ্চ শাহবাগ মোড়ে, বিকেল ৩টায় ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে, একই সময়ে জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে, বিকেল ৪টায় গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) যৌথভাবে আরামবাগে, বিকেল ৩টায় এলডিপি পূর্বপান্থপথ দলীয় কার্যালয়ের সামনে, সকাল সাড়ে ১০টায় লেবার পার্টি জাতীয় প্রেস ক্লাবের সামনে, বিকেল ৪টায় গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবের সামনে, একই সময় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে, বিকেল ৪টায় গণঅধিকার পরিষদ (নুর) পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে, বিকেল ৫টায় এনডিএম মালিবাগ মোড়ে দলীয় কার্যালয়ের সামনে, সকাল ১০টায় গণতান্ত্রিক বাম ঐক্য সেগুনবাগিচা হাইস্কুলের সামনে, বেলা ১১টা এবি পার্টি বিজয়নগর শ্রমভবনের সামনে, বিকেল ৩টায় এনডিপি পুরানা পল্টনস্থ আলরাজি কমপ্লেক্সের সামনে, বিকেল সাড়ে ৩টায় জনতার অধিকার পার্টি বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এবং সকাল ১০টায় সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘কালো পতাকা গণমিছিল’ বের করবে।

গত ১২ জুলাই একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর এই পর্যন্ত ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি, ঢাকায় গণমিছিল, মহানগরে গণমিছিলের কর্মসূচি করে। সর্বশেষ গত ১৮ আগস্ট ঢাকাসহ সারাদেশের মহানগরে গণমিছিল করে বিএনপিসহ সমমনা জোটগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১২

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৩

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৪

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৫

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৬

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৭

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৮

ইসলামে পিতার সম্মান

১৯

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

২০
X