কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা-তারেককে বাদ দিয়ে নির্বাচনে আসতে চায় বিএনপির একাংশ : নানক

জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভায় কথা বলছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা
জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভায় কথা বলছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা

গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপির এমন একটি অংশ খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চায় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজধানীর শ্যামলীর সূচনা কমিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করে মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগ।

নানক বলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবে না। তারা যেহেতু নির্বাচন অংশ নিতে পারবে না , তাই বিএনপির নেতাকর্মীদেরকেও অংশ নিতে দিচ্ছে না। তবে গণতন্ত্রকে বিশ্বাস করে বিএনপির এমন একাংশ আগামী নির্বাচনে অংশ নিতে চায়। তাদের আমি বলব আপনারা খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন।

বিগত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার এত উন্নয়ন করেছে এই কারণে জনগণ শেখ হাসিনার পক্ষে বলেও মন্তব্য করেন নানক।

তিনি বলেন, সারা বিশ্বের রাষ্ট্রনায়করা শেখ হাসিনাকে এখন সম্মান করে। এত উন্নয়ন ও অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান। এই অর্জন শুধু শেখ হাসিনার একার নয়। এই অর্জন বাংলাদেশের সর্বস্তরের জনগণের। তাই বিএনপির নেতাদের বলব আপনারা আসুন, নির্বাচনে এসে আপনাদের জনপ্রিয়তা প্রমাণ করুন।

মিলাদ মাহফিলে বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এদেশে আর কোনো আগস্ট ঘটাতে দেওয়া হবে না। ওই খুনির দল বিএনপিদের আর সেই সুযোগ দেওয়া হবে না। আগামী নির্বাচনেও আমরা এগিয়ে যাব। কেউ আমাদের ঠেকাতে পারবেনা। তবে জাতীয় নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র হতে পারে তাই নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদুল হক বাবুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সরোয়ার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X