কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি প্রতিষ্ঠানগুলো তেলাপোকা-কৃমি-কেঁচোতে আক্রান্ত : ব্যারিস্টার ফুয়াদ 

এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ভূইয়া ফুয়াদ। ছবি : কালবেলা
এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ভূইয়া ফুয়াদ। ছবি : কালবেলা

সরকারি প্রতিষ্ঠানগুলো তেলাপোকা, কৃমি ও কেঁচোতে আক্রান্ত বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূইয়া ফুয়াদ।

রোববার (২০ এপ্রিল) এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ওয়াসার দূষিত পানি, ভয়াবহ স্বাস্থ্য ঝুকিতে নগরবাসী বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ফুয়াদ বলেন, বাংলাদেশের সরকারি কর্মকর্তারা ক্যামেরা এবং মাইকে কথা বলতে চান না তার বড় কারণ দুর্নীতির সাথে সংশ্লিষ্ট। ক্যামেরার সামনে কথা বলতে গেলে দুর্নীতির বিষয় ফাঁস হয়ে যাওয়ার ভয়েই তারা মুখ খুলতে চান না।

তিনি বলেন, সরকারি কর্মকর্তারা ব্রাজিলের টিমের মতো শট পাশে খেলে। কিছু হলেই অন্যজনকে দোষ চাপিয়ে দেয়।

তিনি আরও বলেন, যখন কোনো সরকারি কর্মকর্তা মাইকে কথা বলবেন তখন বাকিরা জানতে পারবে কে ভালো কে খারাপ, কে কত টাকা নিয়েছে, পাইপ কাজ করছে না কেন, ক্লোরিনের টাকা নিয়ে কী করা হয়েছে সব খোলস বের হয়ে আসবে। সেজন্য আমরা বোধ করছি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানকে জনমুখী করা দরকার। সরকারি প্রতিষ্ঠান জনগণের সঙ্গে গণ শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১০

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১১

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১২

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৩

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৪

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৫

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৬

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৭

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৮

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৯

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

২০
X