কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ এএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বিএনপি ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। মঙ্গলবার (২২ এপ্রিল) বৈঠকটি সকাল ১১টায় জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এই আলোচনায় বিএনপির পক্ষ থেকে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে ১৭ এপ্রিল ও ২০ এপ্রিল কমিশনের সঙ্গে বিএনপির দুই দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংবিধান সংস্কার, নির্বাচন পদ্ধতি, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন এবং প্রশাসনিক কাঠামো সংস্কার বিষয়ক প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়েছে।

গত রোববারের বৈঠক শেষে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতার বাইরে কীভাবে আরও কিছু বিষয়ে তাকে ক্ষমতা প্রদান করা যায়, সে বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। বিশেষ করে আইন প্রণয়ন ও নিয়োগ প্রক্রিয়ার কিছু অংশ রাষ্ট্রপতির আওতায় আনার বিষয়ে দলগুলোর মধ্যে মতৈক্য দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, আলোচনায় আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো ভবিষ্যৎ বৈঠকে নির্ধারিত হবে।

রোববারের বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আবু মো. মনিরুজ্জামান খান। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক আলী রীয়াজ। সঞ্চালনায় ছিলেন মনির হায়দার এবং উপস্থিত ছিলেন বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও সফর রাজ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১০

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১১

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১২

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৩

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৪

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৫

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৬

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৭

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৮

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৯

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

২০
X