সাভার প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫৬ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল, সদস্য সচিব নোমান

সোহেল রানা এবং আব্দুল্লাহ আল নোমান। ছবি : সংগৃহীত
সোহেল রানা এবং আব্দুল্লাহ আল নোমান। ছবি : সংগৃহীত

‘নিপীড়িত সাংবাদিকদের কল্যাণে’ স্লোগান সামনে রেখে আত্মপ্রকাশ করল সাভার উপজেলা সাংবাদিক সমিতি। এতে আহ্বায়ক করা হয়েছে দৈনিক তৃতীয় মাত্রার নিজস্ব প্রতিবেদক সোহেল রানা এবং সদস্য সচিব হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক আব্দুল্লাহ আল নোমান।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে সাভারের রেডিও কলোনি এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় আগামী ছয় মাসের জন্য সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আব্দুল মোতালেব (দৈনিক সংগ্রাম) ও আহমেদ জীবন (দৈনিক সকালের সময়)। যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সিদ্দিকুল ইসলাম (দৈনিক রূপালী বাংলাদেশ)। নির্বাহী সদস্য হয়েছেন রাজধানী টিভির মুজাহিদ খাঁন কাওসার ও দৈনিক মুক্ত খবরের জাহাঙ্গীর হোসেন রানা।

সাভার ও আশুলিয়ায় স্থায়ীভাবে বসবাসকারী মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠনের মূল লক্ষ্য—সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং নিপীড়িতদের পাশে দাঁড়ানো। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনের। পাশাপাশি দেশের অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে সেতুবন্ধ তৈরি এবং সদস্যদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করবে সাভার উপজেলা সাংবাদিক সমিতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X