বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সালমানকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে সোহেল রানা

সালমানকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে সোহেল রানা। ছবি : সংগৃহীত
সালমানকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে সোহেল রানা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা—সালমান শাহকে ঘিরে। এবার সেই আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে এক সময়ের জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ সোহেল রানার নাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সোহেল রানার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘সালমান শাহ মারা গেছে অনেক বছর আগে। তার তো কেউ ছবি দেখেনি। তাহলে তার ফ্যান হলো কীভাবে? মানুষের থেকে শুনে বা আমাদের কাছে ইমোশনাল কথা শুনে ফ্যান হয়ে বসে আছে।’

এতেই থেমে থাকেননি এই অভিনেতা। সালমান শাহর অভিনয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি— ‘সালমান ছবি করেছে কটা? ২২টা। কী ধরনের ছবি করেছে? একই ধরনের সিনেমা—প্রেমের ছবি। চরিত্রের বৈচিত্র্যই তো খুঁজে পায়নি। কয়েক ধরনের চরিত্র করলেই তাকে বড় শিল্পী বলতে পারতাম।’

এছাড়া সুপারস্টার শাকিব খানকে নিয়েও মন্তব্য করেন সোহেল রানা। তার ভাষায়, ‘শাকিব খানকেও তো কদিন আগে বড় শিল্পী বলতে পারতাম না।’

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সোহেল রানার বক্তব্যকে ‘অসন্মানজনক’ বলে সমালোচনা করছেন, আবার অনেকে মনে করছেন, তিনি হয়তো নিজের দৃষ্টিভঙ্গি থেকেই বাস্তবতা তুলে ধরেছেন।

তবে সালমান শাহ ভক্তরা বিষয়টি সহজভাবে নিতে পারছেন না। তাদের মতে, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সালমান শাহ এক অনন্য অধ্যায়, যার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সময়ের সঙ্গে আরও বেড়েই চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X