কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গণমাধ্যমের স্বাধীনতার জন্য কেন রাস্তায় নামতে হবে, প্রশ্ন রহমাতুল্লাহর

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। পুরোনো ছবি
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। পুরোনো ছবি

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। কিন্তু ওই সরকারের পতনের পরেও কেন গণমাধ্যমের স্বাধীনতার জন্য রাস্তায় নামতে হবে, সমাবেশ করতে হবে?

শুক্রবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দ্য ভয়েস অফ টাইমস’-এর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ প্রশ্ন রাখেন।

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে বিগত বছরগুলোতে অনেক সাংবাদিক নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আমরা গত ১৭ বছর এর প্রতিবাদ করেছি। তখন ছিল একটি স্বৈরশাসক, ভোট ডাকাত, গণবিরোধী সরকার। কিন্তু ফ্যাসিস্ট পতনের পর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আজ কেন রাস্তায় দাঁড়াতে হবে? এইটা হচ্ছে আমাদের কাছে সব থেকে কষ্টের।

তিনি বলেন, আজকে আমরা হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে পেয়েছি এই সরকার। গণমাধ্যমের স্বাধীনতা দিতে হবে। গণমাধ্যম যাতে স্বাধীনভাবে লিখতে পারে, তার ব্যবস্থা করতে হবে। যারা সত্যের পক্ষে লিখে, তাদের স্বাধীনতা থাকতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ড. আব্দুর রব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X