গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পাচারের সময় সীমান্তে অস্ত্র উদ্ধার

পাচারের সময় সীমান্তে অস্ত্র উদ্ধার করে বিজিবি। ছবি : কালবেলা
পাচারের সময় সীমান্তে অস্ত্র উদ্ধার করে বিজিবি। ছবি : কালবেলা

সিলেটের গোয়াইনঘাটের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের সময় ভারতীয় ৪টি এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

রোববার (২৪ আগস্ট) ভোর ৬টায় উপজেলার জাফলং ইউনিয়নের প্রতাপপুর সীমান্তের কাটারী নামক স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টায় সিলেট ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল উপজেলার সীমান্তবর্তী জাফলং চা-বাগান সংলগ্ন এলাকার কাটারী নামক স্থানে অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে দূরে সরে যায়। পরে তল্লাশি করে রোববার ভোর ৬টায় ভারতীয় ৪টি এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X