কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘রিট করার মাধ্যমে ডাকসু নির্বাচনকে বানচালের পাঁয়তারা চালাচ্ছে শিবির’

মো. নাইম হাসান। ছবি : সংগৃহীত
মো. নাইম হাসান। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটার তথা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে রাখা এবং ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘনজনিত সমস্যার সমাধান না করায় হাইকোর্টে একটি রিট করা হয়েছে। এই রিটকে ডাকসু নির্বাচনকে বানচালের পাঁয়তারা বলে অভিযোগ করেছেন অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলের ভিপি প্রার্থী মো. নাইম হাসান।

রোববার (২৪ আগস্ট) সাংবাদিকদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি।

নাইম বলেন, ‘ডাকসু নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করায় শিবির সমর্থিত প্যানেলের আইন ও মানবাধিকার সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, সদস্য সাবিকুন্নাহার তামান্না ও স্বতন্ত্র সদস্য প্রার্থী রিফাত রিদওয়ান মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারকে বিবাদী করে রিটটি করার মাধ্যমে ডাকসু নির্বাচনকে বানচালের যে ঘৃণ্য পাঁয়তারা চালাচ্ছে, আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।’

ডাকসুর এই ভিপি প্রার্থী বলেন, ‘ইতোমধ্যেই আমরা বহুবার বলেছি, প্রশাসন শিবিরকে ক্যাম্পাসে রাজনীতি করতে দেওয়ার সুযোগ ও পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে। তারা ভোটে জিততে পারবে না এটা বুঝতে পেরেই তারা ভোট বন্ধের পাঁয়তারা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় হাইকোর্টে রিট করেছে। ভোটারদের তথ্য উন্মুক্ত করা উচিত বলেই আমরা মনে করি।’

তিনি আরও বলেন, ‘কারণ ভোটারদের তথ্য গোপন রেখে ভোট হতে পারে না। গুপ্ত ভোটার দিয়ে ভোট হতে পারে না। নির্বাচনেও এরা গুপ্ত পথ অবলম্বন করতে চেয়েছিল। সেটি করতে পারেনি বলেই আজকে তারা রিট করার মাধ্যমে নির্বাচনকে বানচাল করার অংশ হিসেবে হাইকোর্টে রিট করেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X