স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৮:১৫ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নেইমারের জন্য আবার দুঃসংবাদ

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড ঘোষণার আগে বড় আঘাত খেলেন নেইমার। বৃহস্পতিবার (২১ আগস্ট) সান্তোসের অনুশীলনে উরুতে মারাত্মক আঘাত পান তিনি। পরীক্ষায় দেখা গেছে, নেইমারের উরুতে এডিমা ধরা পড়েছে। ফলে কার্লো আনচেলত্তি যে আগামীকাল ব্রাজিল দলের নাম ঘোষণা করবেন, তাতে এই তারকার জায়গা পাওয়া অনিশ্চিত হয়ে গেছে।

সান্তোস ক্লাব ইতোমধ্যেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) বিষয়টি জানিয়েছে। ক্লাবের মেডিকেল টিম নেইমারের চিকিৎসা শুরু করেছে এবং ৩১ আগস্ট ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচের আগে তাকে ফেরানোর চেষ্টা করছে। তবে আনচেলত্তির প্রথম ব্রাজিল স্কোয়াডে নাম না থাকা নেইমারের জন্য বড় ধাক্কা হিসেবেই ধরা হচ্ছে।

নেইমারের শেষবার ব্রাজিল জার্সি গায়ে নামা ছিল ২০২৩ সালের অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে। এরপর থেকে চোটই হয়ে উঠেছে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ।

এখন প্রশ্ন একটাই—আবারও কি জাতীয় দলের বাইরে থেকে যেতে হবে ব্রাজিলিয়ান ফুটবলের এ সোনার ছেলেকে? নাকি শেষ মুহূর্তে সুস্থ হয়ে ফিরবেন তিনি? সময়ই হয়তো এর জবাব দেবে।

নেইমারের অনিশ্চয়তা নিয়ে ব্রাজিল সমর্থকদের মনে এখন নতুন করে চাপা দুশ্চিন্তা শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X