কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পারভেজ হত্যার বিচারের দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পারভেজ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
পারভেজ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের ২২৩ ব্যাচের মেধাবী শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে মিছিলটি আগারগাঁও থেকে শুরু হয়ে শেওড়াপাড়া ঘুরে আবার আগারগাঁও এসে শেষ হয়। মিছিলে পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলের নেতৃত্ব দেন জুলাই বিপ্লবে গুম ফেরত ছাত্রনেতা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনার হোসেন।

মিছিল শেষে মিনার হোসেন বলেন, জাহিদুলকে হত্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্ব সরাসরি বনানী থানায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, তাদের যেন মামলার আসামি করা না হয়, সেজন্য সব দিক দিয়ে প্রভাব বিস্তার করেছেন। এগুলো আপনারা দেখেছেন। পরে রাতে তারা যে সংবাদ সম্মেলন করেছেন, এটিকে আমি নেতৃত্বের অপরিপক্বতা ও ব্যর্থতা হিসেবে দেখব। তারা সরাসরি অস্বীকার করেছেন এবং বলেছেন, আমরা নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈষম্যবিরোধী নেতাদের জড়িত করেছি। কিন্তু পরবর্তী সময়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ হলো। তখন দেখা গেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সরাসরি জড়িত এবং বেশ কয়েকজন আশপাশে ছিল। এরপর তারা আর কোনো পদক্ষেপ নেননি, বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক।

তিনি বলেন, জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং দায়সারা গোছের কথা বলেছে। আমি আশা করছি, একটি হত্যাকাণ্ড নিয়ে মিথ্যাচার করায় ধীরে ধীরে সাধারণ শিক্ষার্থীদের তাদের ওপর যে সামান্যতম আস্থা রয়েছে, সেই আস্থার সংকট দেখা দেবে।

মিছিলে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি শারিফুল ইসলাম, রাবিদ হাসান, হিমেল তালুকদার তাসরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভির হোসেন শোভন, আহসান হাবীব তাছুম, সহ-সাধারণ সম্পাদক তামাম মাহমুদ অনিক, স্বজন মোহাম্মদ, আশা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব ইফতিকার হাসান টিপু, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির মাহমুদ উৎস। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদ আহমেদ স্বপ্নীল, শাহানুর ইসলাম সিফাত, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তৌফিক সরকার, বৃত্তি ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক সানাউল হোসেন ভিকি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম সম্পাদক নূরনবী সরকার নবাবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X